1
00:00:12,000 --> 00:00:40,000
-- ভাবানুবাদ ও সম্পাদনায় --
"সাইয়্যেদুল আরেফিন ইমন" --
2
00:00:42,000 --> 00:00:55,500
চাইনিজ, থাই ও তাগালোগ
ভাষার ইংরেজি সাব পাইনি। তবে সেগুলোও
অনুবাদ করার চেষ্টা করেছি।
3
00:00:57,742 --> 00:01:02,368
[দক্ষিণ-পূর্ব এশিয়ার
কোনো এক অঞ্চলে...]
4
00:01:14,642 --> 00:01:15,668
[জায়গা?
সময়?]
5
00:01:15,742 --> 00:01:16,954
হ্যালো।
6
00:01:16,979 --> 00:01:19,662
টিভি দেখতে দেখতেই
ঘুমিয়ে পড়েছিলাম।
7
00:01:21,122 --> 00:01:23,708
আজ রাতে বাড়ি ফিরবে?
8
00:01:23,750 --> 00:01:25,376
নাকি একাই কাটাবো?
9
00:01:25,418 --> 00:01:27,837
শহরের সেই নুডলস দোকানটার
কথা মনে আছে?
10
00:01:27,879 --> 00:01:29,881
আমাদের ঝগড়া শুনে ফেলা
সেই পথশিশুটা,
11
00:01:29,923 --> 00:01:32,300
মান ভাঙাতে ফুল বেচার জন্য
পিড়াপিড়ি করছিল?
12
00:01:32,342 --> 00:01:33,718
হ্যাঁ।
13
00:01:33,760 --> 00:01:35,595
এক সপ্তাহ ধরে
ও নিখোঁজ।
14
00:01:37,263 --> 00:01:38,765
গাড়িটা ওখানেই কোথাও রাখবো।
15
00:01:39,474 --> 00:01:40,308
কেন?
16
00:01:41,976 --> 00:01:44,479
ভালোবাসি নাভিন,
তবে যেতেই হবে।
17
00:01:44,521 --> 00:01:46,314
কতদিন দেখি না, মাতিয়া।
18
00:01:46,356 --> 00:01:47,482
বাড়ি ফিরে এসো...
19
00:01:47,690 --> 00:01:49,582
[আন্তর্জাতিক প্রেস কার্ড (মাতিয়া ফাম)]
20
00:02:36,605 --> 00:02:38,071
বাইরের লোক ঢুকেছে!
21
00:02:40,160 --> 00:02:41,035
ওই তো ওখানে!
22
00:02:43,746 --> 00:02:44,914
পালাও!
23
00:03:12,650 --> 00:03:14,611
তুমি পালাতে থাকো!
24
00:04:18,675 --> 00:04:21,010
কত্ত বড় লোকসান হলো!
25
00:04:21,052 --> 00:04:22,720
তোর জন্যই ছোকড়াটা মরলো।
26
00:04:24,681 --> 00:04:27,600
সমস্যা নেই,
আরেকটা তুলে আনবো।
27
00:04:27,642 --> 00:04:28,685
ধুর! দেরি হয়ে গেল।
28
00:04:30,603 --> 00:04:32,647
বউয়ের কাছে ফিরতে হবে।
নিচে নিয়ে যা একে।
29
00:04:32,689 --> 00:04:34,274
খুঁতিয়ে দেখ কোন
ফাঁকফোকর দিয়ে ঢুকল।
30
00:04:49,607 --> 00:04:54,428
|| ভাবানুবাদেঃ সাইয়্যেদুল আরেফিন ইমন ||
31
00:05:49,579 --> 00:05:50,812
কোথায় যাচ্ছো?
32
00:05:53,402 --> 00:05:56,621
(কাজে যাচ্ছি।
তুমি ঘুমাও।)
33
00:06:01,202 --> 00:06:02,742
আমিও আসি?
34
00:06:10,997 --> 00:06:12,664
হ্যালো সবাইকে।
35
00:06:13,085 --> 00:06:14,572
গরমের ছুটি
শেষ হতে চললো।
36
00:06:14,754 --> 00:06:18,920
বাবা সবসময় কাজে ব্যস্ত,
তাই কাছে থাকে না।
37
00:06:18,950 --> 00:06:23,297
বড় হয়ে গেছি,
কিছু যায় আসে না।
38
00:06:24,604 --> 00:06:28,577
চলুন শ্রমিকের
জীবনযাপন দেখে আসি।
39
00:06:29,813 --> 00:06:32,013
স্টিলের জুতা
পরো না কেন?
40
00:06:32,192 --> 00:06:33,492
কথাই তো
কানে তোলো না!
41
00:06:34,994 --> 00:06:36,814
এটা বাবার টুলবক্স।
42
00:06:51,416 --> 00:06:53,449
কাজেও গুণী,
দেখতেও হেব্বি।
43
00:06:53,651 --> 00:06:54,811
বাবা, আঙুল দিয়ে
হার্ট সাইন দেখাও।
44
00:06:57,572 --> 00:06:58,912
দু'দিন পরে তো
চীনে ফিরে যাবো।
45
00:06:59,335 --> 00:07:02,642
তখন তো হার্ট সাইন
দেখানোর জন্য আমি থাকব না।
46
00:07:03,499 --> 00:07:05,938
দেখাও না, বাবা!
47
00:07:10,206 --> 00:07:11,706
মাথার পুরনো ক্ষতটা
খেয়াল রেখো।
48
00:07:12,221 --> 00:07:13,481
নিজের ক্ষতি ডাকতে ওস্তাদ!
49
00:07:23,693 --> 00:07:25,570
- ধন্যবাদ।
- ধন্যবাদ।
50
00:07:25,611 --> 00:07:26,863
- বিদায়।
- আসি।
51
00:07:28,643 --> 00:07:29,569
হ্যালো!
52
00:07:32,155 --> 00:07:33,782
আজকের আয় কেমন, খালাম্মা?
53
00:07:35,012 --> 00:07:36,799
দেখি তো?
54
00:07:38,152 --> 00:07:39,879
আয় তো ভালোই।
55
00:07:40,606 --> 00:07:42,707
গোনা বন্ধ করে
টাকাটা দেও!
56
00:07:43,162 --> 00:07:45,102
জলদি দাও!
57
00:07:45,929 --> 00:07:48,363
বুড়ো মানুষের গায়ে
হাত তোলা অন্যায়।
58
00:07:49,397 --> 00:07:50,884
(আমাদের দেখার বিষয় না।)
59
00:07:52,007 --> 00:07:54,967
পাপের পায়ে মাথা নোয়ালে,
নিশ্বাস নেওয়াটাও পাপ, বাবা!
60
00:07:58,341 --> 00:07:59,121
বাবা!
61
00:08:00,905 --> 00:08:03,165
ভাবছি চীনে ফিরে যাওয়া
ঠিক হবে না।
62
00:08:04,688 --> 00:08:06,742
এখানে থেকেই
সাহায্য করতে পারি।
63
00:08:08,152 --> 00:08:10,625
দাদিকে নিয়ে
এখানেই চলে আসি?
64
00:09:03,000 --> 00:09:05,127
একটা সুখবর আছে।
65
00:09:05,169 --> 00:09:07,088
ইস্টপোর্টের এক
খদ্দের পেয়েছি।
66
00:09:07,129 --> 00:09:08,673
অঢেল টাকার মালিক।
67
00:09:09,840 --> 00:09:10,716
কতজন লাগবে?
68
00:09:12,718 --> 00:09:13,594
ধন্যবাদ।
69
00:09:16,013 --> 00:09:17,431
তিনজন?
তুড়ি মেরে হাজির করবো।
70
00:09:18,724 --> 00:09:19,767
ত্রিশ।
71
00:09:26,774 --> 00:09:27,608
একটা উপকার লাগবে।
72
00:09:34,407 --> 00:09:35,908
তোমার বসের সাথে একটা
মিটিংয়ের ব্যবস্থা করো।
73
00:09:37,618 --> 00:09:38,619
করতে পারবে?
74
00:09:48,337 --> 00:09:49,589
পরে দেখা হবে।
75
00:09:54,760 --> 00:09:58,848
[নিখোঁজ হওয়ার আগে
মাতিয়া ফাম]
76
00:09:58,889 --> 00:10:02,518
[এ বছরের শুরুতেই
লাইভে এসে বেশ কিছু]
77
00:10:02,560 --> 00:10:05,062
[অপহরণের ইঙ্গিত দিয়েছিল।]
78
00:10:05,104 --> 00:10:08,649
[পুলিশ বিচ্ছিন্ন ঘটনা বলে
ধামাচাপা দিতে চায়,]
79
00:10:08,691 --> 00:10:10,359
[কিন্তু একটু খতিয়ে দেখলে,]
80
00:10:10,401 --> 00:10:12,945
[পরিবারগুলোর আর্থ সামাজিক অবস্থা,]
81
00:10:12,987 --> 00:10:15,781
[আর নিখোঁজ হওয়া
এলাকাগুলো মেলালে,]
82
00:10:15,823 --> 00:10:17,575
[একটা যোগসূত্র
লক্ষ্য করা যায়।]
83
00:10:17,617 --> 00:10:21,370
[এরা আসলে সুসংগঠিত চক্র,]
84
00:10:21,412 --> 00:10:24,790
[যারা কিনা শহরের দরিদ্র
শিশুদের টার্গেট করছে।]
85
00:10:24,832 --> 00:10:26,542
[ফামের অভিযোগের জবাবে,]
86
00:10:26,584 --> 00:10:30,004
[আইন শৃঙ্খলা বাহিনীর
প্রধান জানিয়েছেন,]
87
00:10:30,046 --> 00:10:31,672
[তদন্তের নিয়ম অনুযায়ী,]
88
00:10:31,714 --> 00:10:34,884
[চলমান মামলা নিয়ে
মন্তব্য করা যাবে না।]
89
00:10:34,925 --> 00:10:37,303
[একটু পরেই থাকছে]
90
00:10:37,345 --> 00:10:39,180
[অর্ধেক খরচে বাড়ির
বিদ্যুৎ মেটানোর প্রযুক্তি।]
91
00:10:45,857 --> 00:10:48,377
(নিজের ভালোর জন্যই।)
92
00:10:48,402 --> 00:10:50,132
(অনুশীলন চালিয়ে যেতে হবে।)
93
00:11:18,260 --> 00:11:20,304
একটা সুখবর আছে।
94
00:11:20,346 --> 00:11:21,931
ইস্টপোর্টের এক
খদ্দের পেয়েছি।
95
00:11:23,140 --> 00:11:24,141
অঢেল টাকার মালিক।
96
00:11:33,770 --> 00:11:34,963
[সংরক্ষণ করুন]
97
00:12:05,613 --> 00:12:08,280
(চুল ছেঁটে ফেললে
মাথা ঠাণ্ডা থাকবে।)
98
00:12:08,388 --> 00:12:10,102
না! দেখতে বাজে লাগবে!
99
00:12:12,605 --> 00:12:13,685
পিচ্চি বুড়ি,
100
00:12:13,782 --> 00:12:16,602
চুল ছোট করলেই
বেশি মিষ্টি লাগবে।
101
00:12:16,983 --> 00:12:19,610
মনে আছে, মেবেল খালাও
এভাবেই কাটতো?
102
00:12:19,635 --> 00:12:21,329
(সুন্দর লাগবে।)
103
00:12:21,479 --> 00:12:24,486
(ছোটবেলায় তো ছোট
চুলই পছন্দ করতে।)
104
00:12:24,511 --> 00:12:27,243
(ফাইটিং অনুশীলনেও
সুবিধা হবে।)
105
00:12:27,485 --> 00:12:28,512
আর কোনো মারপিট
শিখবো না!
106
00:12:28,630 --> 00:12:30,185
ক্লাসের সবাই ছেলে
বলে ক্ষ্যাপায়!
107
00:12:30,218 --> 00:12:31,545
তখন কেউ
পাত্তা দেবে না!
108
00:12:33,096 --> 00:12:35,779
(রূপের চেয়ে নিজের
সুরক্ষা অনেক বড়, মা।)
109
00:12:38,627 --> 00:12:41,241
(সবসময় তো ঢাল হয়ে
দাঁড়াতে পারবো না।)
110
00:12:41,426 --> 00:12:42,453
সেটাই তো!
111
00:12:42,626 --> 00:12:44,220
তাহলে সবসময়
সাথে রাখতে পারো না?
112
00:12:46,615 --> 00:12:50,002
একসাথে থাকবো বলেই তো
মার্শাল আর্ট শিখতাম।
113
00:12:50,885 --> 00:12:53,859
আমি শুধু তোমার
পাশে থাকতে চাই।
114
00:12:55,549 --> 00:12:57,569
চীনে ফিরে আসতে
পারো না?
115
00:13:05,652 --> 00:13:07,939
মা চলে গেল,
তুমিও দূরে ফেলে রাখলে।
116
00:13:10,738 --> 00:13:12,065
পিচ্চি বুড়ি!
117
00:13:21,072 --> 00:13:22,885
(কোনোদিন ভালোই বাসোনি!)
118
00:13:27,346 --> 00:13:28,186
শান্ত হও!
119
00:13:28,211 --> 00:13:30,910
আদর দিয়ে মাথা খেলেও
এখন কথা শুনবে না।
120
00:13:32,069 --> 00:13:34,882
সবই বুঝি,
আমারও তিন মেয়ে।
121
00:13:40,795 --> 00:13:44,175
খালি জ্বালায়!
122
00:13:48,338 --> 00:13:49,705
চীনা বলতে পারো?
123
00:13:49,730 --> 00:13:52,790
বাবা-মা আর বোনকে
গাড়ি চাপা দিয়েছে!
124
00:13:53,079 --> 00:13:54,246
একটু সাহায্য করবে?
125
00:13:54,383 --> 00:13:55,190
কোথায়?
126
00:13:56,056 --> 00:13:57,796
ওই তো ওদিকে।
আমার সাথে আসো।
127
00:13:59,523 --> 00:14:01,930
বড় মেয়ে তো সবসময়
ব্যস্ততার বাহানা দেয়।
128
00:14:02,185 --> 00:14:03,932
অথচ একটা বয়ফ্রেন্ডও
জুটাতে পারেনি!
129
00:14:04,993 --> 00:14:06,340
আর মেজো মেয়েটা...
130
00:14:06,617 --> 00:14:08,177
কোথাও খুঁজে পাইনি!
131
00:14:11,975 --> 00:14:14,206
- এদিকে?
- হ্যাঁ, ওখানেই।
132
00:14:18,942 --> 00:14:19,822
আরেহ, দাঁড়াও!
133
00:14:21,744 --> 00:14:23,804
- পায়ে চোট লাগেনি তো?
- না ঠিকই আছে।
134
00:14:23,829 --> 00:14:24,844
ওই তো ওখানে!
135
00:14:38,073 --> 00:14:40,279
মাত্র একটা?
অপদার্থ কোথাকার!
136
00:15:54,703 --> 00:15:55,955
এরে ভেতরে ঢোকা!
137
00:18:42,996 --> 00:18:44,123
দাঁড়া!
138
00:18:44,665 --> 00:18:45,749
এই ব্যাটা!
139
00:19:29,725 --> 00:19:30,718
বাবা!
140
00:19:31,882 --> 00:19:32,895
বাবা!
141
00:19:33,255 --> 00:19:35,757
ধর ওকে, শালা বলদ!
142
00:19:38,882 --> 00:19:40,261
বাবা!
143
00:19:40,286 --> 00:19:41,581
বাবা!
144
00:19:41,606 --> 00:19:42,541
বাবা!
145
00:20:09,208 --> 00:20:10,459
জলদি কর!
146
00:20:57,513 --> 00:20:58,907
সমস্যা কী তোমার?
147
00:20:59,258 --> 00:21:01,260
রক্ত লাগিয়ে টেবিলটা
নোংরা করছেন।
148
00:21:02,135 --> 00:21:05,264
অ্যাক্সিডেন্ট হলে
সামনেই হাসপাতাল আছে।
149
00:21:13,897 --> 00:21:15,148
"লম্বা চওড়া, মাথায় টাক..."
150
00:21:20,748 --> 00:21:22,667
"নীল রঙের ট্রাক"
151
00:21:23,073 --> 00:21:24,741
অভিযোগ দায়ের করতে চাইলে,
152
00:21:24,783 --> 00:21:25,826
ওই চেয়ারটায় গিয়ে বসুন।
153
00:21:27,286 --> 00:21:28,287
বুঝেছেন?
154
00:21:33,225 --> 00:21:35,425
"সিসিটিভি ক্যামেরা দেখুন।
হাতে একটুও সময় নেই"
155
00:21:36,169 --> 00:21:38,297
সময় সবসময়ই থাকে, স্যার।
156
00:21:38,338 --> 00:21:39,298
ধৈর্য ধরুন...
157
00:21:41,258 --> 00:21:43,468
এই কাজ আর
করবেন না! বুঝেছেন?
158
00:21:43,510 --> 00:21:46,179
- কীসের ঝামেলা?
- জানি না।
159
00:21:46,221 --> 00:21:48,640
কিডন্যাপের কথা বলছে,
অপেক্ষা করতে বললাম।
160
00:21:51,727 --> 00:21:52,728
ভেতরে আসুন।
161
00:21:56,356 --> 00:21:58,108
হচ্ছেটা কী এখানে?
162
00:22:04,489 --> 00:22:07,200
স্যার, এই লোকটার মেয়ে
কিডন্যাপ হয়েছে।
163
00:22:07,242 --> 00:22:09,328
গাড়ির নাম্বার আর
অপরাধীর হদিসও আছে।
164
00:22:14,750 --> 00:22:16,126
অফিসিয়াল অভিযোগের
মতো তো লাগছে না।
165
00:22:16,918 --> 00:22:18,503
শুনুন,
166
00:22:18,545 --> 00:22:20,464
আমাদের নির্দিষ্ট নিয়মকানুন আছে।
167
00:22:20,505 --> 00:22:22,215
কাগজটা আমার কাছে রাখলাম।
168
00:22:22,257 --> 00:22:24,593
খোঁজ পেলে লোক পাঠাবো।
169
00:22:34,889 --> 00:22:36,436
["নিখোঁজ তালিকা"]
170
00:22:44,225 --> 00:22:46,138
["পুলিশ উদ্ধার ও সুরক্ষা বিভাগ"]
171
00:23:22,401 --> 00:23:23,985
ড্রাইভিং লাইসেন্স নেই।
172
00:23:24,027 --> 00:23:25,987
কোনো কাজের রেকর্ডও নেই।
173
00:23:26,029 --> 00:23:28,198
কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।
174
00:23:28,240 --> 00:23:30,075
যেন আকাশ থেকে
টপকে পড়েছে।
175
00:23:51,012 --> 00:23:52,055
পলাতক আসামি হতে পারে।
176
00:24:00,540 --> 00:24:01,727
বাবা!
177
00:24:04,526 --> 00:24:05,569
কে তুমি?
178
00:24:45,859 --> 00:24:47,903
থামো। থামো।
179
00:25:14,329 --> 00:25:15,796
কিরে দোস্ত!
কী খবর?
180
00:25:15,821 --> 00:25:16,935
কী খবর ব্রো?
181
00:25:19,518 --> 00:25:21,353
শুরু করো!
182
00:25:43,166 --> 00:25:44,876
বসের মেজাজ
বিগড়ে না দিলে,
183
00:25:44,918 --> 00:25:47,963
যেকোনো শর্তে রাজি
করানো যাবে। ঠাণ্ডা মাথায়।
184
00:25:48,004 --> 00:25:49,798
একটু গলা ভিজিয়ে নেও,
মেয়েদের সাথে ফুর্তি করো।
185
00:25:56,555 --> 00:25:59,057
হেই!
186
00:25:59,099 --> 00:26:00,600
উঠে পর সাণ্ডা!
187
00:26:02,394 --> 00:26:03,728
নতুন মেহমান এনেছি।
188
00:26:03,770 --> 00:26:05,564
হ্যালো।
189
00:26:15,615 --> 00:26:16,616
না।
190
00:26:21,621 --> 00:26:22,789
এক মিনিট দাঁড়াও।
191
00:26:22,831 --> 00:26:24,307
তুই থাক।
আপনি আসেন।
192
00:26:33,258 --> 00:26:35,594
থামো তোমরা!
193
00:26:46,187 --> 00:26:47,981
মিস্টার সং।
194
00:26:48,023 --> 00:26:50,066
যাক, কাজের মানুষ
পাওয়া গেল।
195
00:26:50,108 --> 00:26:51,901
- বসুন।
- ধন্যবাদ।
196
00:26:53,061 --> 00:26:54,063
তো...
197
00:26:54,070 --> 00:26:55,363
চাহিদাটা হলো...
198
00:26:57,490 --> 00:27:01,036
- উইকেন্ডের জন্য ৩০ জন?
- তার চেয়েও বেশি দিনের জন্য।
199
00:27:01,077 --> 00:27:02,829
বড় কোনো পার্টির
আয়োজন নাকি?
200
00:27:02,871 --> 00:27:05,540
পার্টি না, চিংড়ির
ট্রলারে খাটানোর জন্য।
201
00:27:05,582 --> 00:27:07,792
ইস্টপোর্টে আমার
পার্টনারের কারবার।
202
00:27:07,834 --> 00:27:09,919
তিরিশটা বাচ্চা? এ তো...
203
00:27:09,961 --> 00:27:12,839
পুরো স্কুল বাস
খালি করতে হবে!
204
00:27:15,300 --> 00:27:17,719
বুঝতে পারছি।
205
00:27:17,761 --> 00:27:20,055
একারণেই লোভনীয়
প্রস্তাব দিচ্ছি।
206
00:27:22,432 --> 00:27:23,642
বাজারদরের তিনগুণ দাম।
207
00:27:31,191 --> 00:27:33,068
পুরোটা ক্যাশ?
মার্কিন ডলারে?
208
00:27:37,447 --> 00:27:39,240
হ্যাঁ, পুরোটা ক্যাশে,
মার্কিন ডলারে।
209
00:27:43,328 --> 00:27:45,246
তবে একটা ছোট
শর্ত আছে, মিস্টার সং।
210
00:27:48,458 --> 00:27:50,085
বাছাইটা নিজে করবো।
211
00:27:50,126 --> 00:27:52,962
এখানে ওসব
চলবে না, বদ্দা।
212
00:27:53,004 --> 00:27:56,007
এই ব্যবসায় রেষারেষি হয়।
213
00:27:56,049 --> 00:27:58,677
সেরা মালগুলোই চাই,
পরখ করে নেওয়া দরকার।
214
00:28:00,887 --> 00:28:02,222
একটু খোলসা করি।
215
00:28:02,263 --> 00:28:03,682
এখানে এসে...
216
00:28:04,432 --> 00:28:05,433
আস্তানায় ঢুকবে, তাই তো?
217
00:28:06,851 --> 00:28:09,938
এসে ফলের দোকানের
মতো সওদা করবে...
218
00:28:11,898 --> 00:28:14,734
কিন্তু পয়সা দেবে পরে?
219
00:28:17,987 --> 00:28:20,323
কে রে তুই?
কী চাস?
220
00:28:29,082 --> 00:28:30,959
পুলিশ হলে নির্ঘাত
নতুন ঢুকেছিস,
221
00:28:31,000 --> 00:28:33,044
নয়তো আস্ত একটা বলদ!
222
00:28:38,341 --> 00:28:39,759
মিস্টার সং...
223
00:28:41,010 --> 00:28:42,053
সহজ ভাষায় বুঝিয়ে বলি।
224
00:28:43,555 --> 00:28:45,348
খবর নিয়ে এসেছি।
225
00:28:47,809 --> 00:28:50,270
পার্টনার পথ চেয়ে
বসে আছে,
226
00:28:50,311 --> 00:28:51,771
মূল্যবান সময় নষ্ট করছো...
227
00:28:52,522 --> 00:28:53,606
বস।
228
00:28:59,529 --> 00:29:00,530
তোর মূল্যবান সময়?
229
00:29:03,283 --> 00:29:04,951
মূল্যবান সময়।
230
00:29:07,746 --> 00:29:10,123
মূল্যবান সময়?
231
00:29:12,292 --> 00:29:13,293
কথাটা ভালো লাগল!
232
00:29:14,092 --> 00:29:16,613
বদ্দা, নিজেই যেহেতু
বাছাই করবে,
233
00:29:16,671 --> 00:29:17,922
নিজেই সেখানে নিয়ে যাচ্ছি।
234
00:29:17,964 --> 00:29:19,883
- চলো তবে!
- ঠিক আছে।
235
00:29:23,136 --> 00:29:24,721
একটু সবুর করো ভাই।
236
00:29:24,763 --> 00:29:27,390
এখানে প্রাইভেট
পার্টি চলছে। দাঁড়াও!
237
00:29:27,432 --> 00:29:30,435
শুনুন স্যার,
দাওয়াত ছাড়া ঢোকা নিষেধ।
238
00:29:30,477 --> 00:29:32,103
- জলদি পথ মাপো।
- ভাগ এখান থেকে!
239
00:29:40,779 --> 00:29:43,782
আচ্ছা...
240
00:30:34,582 --> 00:30:36,835
সবাই শোন!
241
00:30:38,378 --> 00:30:39,587
ওর কাছে পিস্তল আছে!
242
00:30:42,090 --> 00:30:44,968
তোরা মাল চাস?
243
00:30:45,009 --> 00:30:47,262
তাইলে ওকে খতম কর!
মেরে লাশ বানিয়ে দে!
244
00:30:52,475 --> 00:30:56,002
বস, নিচে একজন
পিস্তল নিয়ে ঢুকেছে!
245
00:30:59,190 --> 00:31:00,608
মিস্টার সং, এর সাথে
আমি জড়িত নই...
246
00:31:00,650 --> 00:31:02,318
কুত্তার বাচ্চাটারে
এখনই খতম কর!
247
00:31:02,360 --> 00:31:04,279
মিস্টার সং!
মিস্টার সং!
248
00:34:06,794 --> 00:34:08,004
ধুর শালা!
249
00:34:33,362 --> 00:34:34,697
পার্টি উপভোগ কর, হারামি!
250
00:34:42,830 --> 00:34:44,082
জারজের বাচ্চা!
251
00:35:16,302 --> 00:35:18,052
[লোড হচ্ছে]
252
00:35:49,188 --> 00:35:50,189
তুমি কে?
253
00:35:54,026 --> 00:35:55,153
ঠিক আছে!
254
00:37:27,912 --> 00:37:28,913
আরেহ, দাঁড়াও!
255
00:37:32,291 --> 00:37:33,251
আমি ওদের দলের না।
256
00:37:34,210 --> 00:37:35,253
বুঝেছ?
257
00:37:37,004 --> 00:37:38,256
কাউকে খুঁজছো?
258
00:37:39,674 --> 00:37:40,925
আমিও।
259
00:37:44,762 --> 00:37:46,264
এখান থেকে বেরোতে হবে।
জলদি!
260
00:37:51,269 --> 00:37:52,687
এটা কিছুতেই হাতছাড়া
করতে পারবো না, বুঝেছ?
261
00:37:56,691 --> 00:37:59,277
তবে ভেতরের জিনিস
দেখাতে পারি, রাজি?
262
00:38:22,508 --> 00:38:24,302
বিশ্বাসঘাতককে আশ্রয় দিয়েছিস।
263
00:38:25,928 --> 00:38:28,139
আর হবে না, বস।
264
00:38:28,180 --> 00:38:29,724
এদিকে আয়, ছোকড়া।
265
00:38:34,937 --> 00:38:36,355
বাপের শেষ নিঃশ্বাস
ত্যাগ দেখে যা!
266
00:38:38,899 --> 00:38:40,901
নিয়ম তো জানিসই।
খতম কর শালাকে।
267
00:38:40,943 --> 00:38:42,945
ভুল হয়ে গেছে!
বস!
268
00:38:42,987 --> 00:38:44,238
মাফ করে দিন!
269
00:38:45,060 --> 00:38:49,726
মাফ করুন! মারবেন না!
ও কে, আমি জানতাম না!
270
00:39:00,910 --> 00:39:01,993
এখানেই পরে থাক!
271
00:39:13,826 --> 00:39:16,493
তোমায় বাঁচাতে চেয়েছিলাম,
কেন ফাসালে?
272
00:39:21,493 --> 00:39:23,783
কথা বলছ না কেন?
273
00:39:28,410 --> 00:39:29,743
চকোলেটের লোভে?
274
00:39:29,993 --> 00:39:31,743
সামান্য চকোলেটের জন্য
এত কিছু?
275
00:39:31,910 --> 00:39:33,410
তোমায় বাঁচিয়ে রাখবে না!
276
00:39:34,160 --> 00:39:36,326
ভেবেছো অক্ষত বাড়ি
ফিরতে পারবে, গাধা?
277
00:39:39,660 --> 00:39:40,993
আহাম্মক তো তুমি!
278
00:39:41,160 --> 00:39:43,076
ভালো সাজতে গিয়েছিলে,
এখন বোঝো ঠ্যালা!
279
00:39:52,660 --> 00:39:53,993
তোমরা কামড়াকামড়ি
বন্ধ করো!
280
00:39:54,160 --> 00:39:55,743
থামো বলছি!
দুজনেই!
281
00:39:58,160 --> 00:39:59,493
বন্ধ কর এবার!
282
00:39:59,826 --> 00:40:00,826
খবরদার নড়বি না!
283
00:40:02,910 --> 00:40:03,910
দৌড়াবি না!
284
00:40:06,654 --> 00:40:08,155
বাবা বলতো, পাপের
শাস্তি পেতেই হয়।
285
00:40:08,197 --> 00:40:10,449
চুপ কর, ঢ্যামনা।
286
00:40:10,491 --> 00:40:13,244
বসের হুকুম, এদের
জ্যান্ত চালান করতে হবে।
287
00:40:26,799 --> 00:40:29,677
আমার দু'মাসের খাটনি
মাটি করে দিলে, বুঝলে?
288
00:40:29,718 --> 00:40:30,761
অন্তত মুখটা খোলো।
289
00:40:33,431 --> 00:40:35,057
অনেক নাটক করলে,
মুখ খোলো এবার।
290
00:40:35,724 --> 00:40:36,809
কী পরিচয়?
291
00:40:36,851 --> 00:40:38,561
বোবা নাকি?
292
00:40:50,865 --> 00:40:51,615
চেনো ওকে?
293
00:40:55,744 --> 00:41:00,040
ছোটবেলায় সং তুলে এনে
রিংয়ে লড়তে শিখিয়েছিল।
294
00:41:00,082 --> 00:41:01,459
মাথার চোটে সব
স্মৃতি ভুলে গেছে।
295
00:41:08,966 --> 00:41:12,511
এই লোকটা, মিস্টার সং।
ওকেও চেনো?
296
00:41:19,768 --> 00:41:20,519
আমার সাথে আসো।
297
00:41:23,272 --> 00:41:24,648
নোংরা পরিবেশের জন্য দুঃখিত।
298
00:41:24,690 --> 00:41:26,233
পেছনেই মাথা গোঁজার
ঠাঁই করে নিয়েছি।
299
00:41:33,532 --> 00:41:35,493
মিস্টার সং এ শহরের
সবচেয়ে বড় মানব পাচারকারী।
300
00:41:37,244 --> 00:41:39,747
আমার স্ত্রী সাংবাদিক ছিলো।
301
00:41:39,788 --> 00:41:42,291
সং এর চক্রান্তের টুকরো
খবরগুলোই জোড়াতালি দিচ্ছি।
302
00:41:45,669 --> 00:41:47,630
তদন্ত করতে গিয়েই
ও নিখোঁজ হলো।
303
00:41:49,507 --> 00:41:50,758
নাম মাতিয়া।
304
00:41:58,182 --> 00:41:59,183
একটু দেখবো?
305
00:42:10,693 --> 00:42:12,693
"শুভ জন্মদিন বাবা।"
306
00:42:24,443 --> 00:42:27,276
[অনলাইন শিশু পাচারের তথ্য
ফাঁসের পর নারী সাংবাদিক নিখোঁজ]
307
00:42:27,586 --> 00:42:31,173
সব নথি ঘেঁটে দেখার
এখনও সময় পাইনি।
308
00:42:31,215 --> 00:42:33,509
ও জানতো, সং-ই
এই অপহরণের হোতা।
309
00:42:35,344 --> 00:42:38,514
খদ্দেরের কাছে পাঠানোর আগে
বাচ্চাদের এখানে লুকিয়ে রাখে।
310
00:42:43,602 --> 00:42:44,562
কী?
311
00:42:46,146 --> 00:42:47,940
কী ব্যাপার?
312
00:42:55,489 --> 00:42:57,032
একই ট্রাক।
313
00:43:06,041 --> 00:43:08,586
এই ট্রাক দিয়েই
সবখানে চালান যায়।
314
00:43:10,879 --> 00:43:14,550
ভেতর থেকে কোনো আওয়াজ
বের হতে পারে না।
315
00:43:14,592 --> 00:43:16,844
ফ্যাক্টরিটা শহর থেকে
এক ঘণ্টার পথ। চলো।
316
00:43:23,676 --> 00:43:25,510
দুই বাক্স বরফ লাগবে।
317
00:43:36,739 --> 00:43:39,366
সবার চোখ ফাঁকি দিয়ে
কারবারটা চলছে।
318
00:43:39,408 --> 00:43:41,577
আরেহ ভাই!
পাগলামি করছো নাকি?
319
00:43:41,619 --> 00:43:43,621
ভেতরে শত শত
গুন্ডা থাকতে পারে।
320
00:43:43,662 --> 00:43:45,873
এভাবে একা মেয়েকে
বাঁচাতে পারবে না।
321
00:43:45,914 --> 00:43:46,790
অপেক্ষা করতে হবে।
322
00:43:47,993 --> 00:43:48,993
["সময় নাই"]
323
00:43:50,044 --> 00:43:50,794
কী করতে চাও তাহলে?
324
00:44:07,710 --> 00:44:09,293
["আড়ালে থেকে
মোক্ষম আঘাত করবো"]
325
00:44:30,472 --> 00:44:31,872
সর এখান থেকে।
326
00:45:26,432 --> 00:45:28,183
বাবা কারো না
ঢুকতে বারণ করেছে।
327
00:46:17,608 --> 00:46:18,609
হারামির বাচ্চা!
328
00:46:19,026 --> 00:46:20,202
মরে না কেন!
329
00:46:25,425 --> 00:46:28,083
সামনে আয়!
তোকে যমে ধরেছে।
330
00:46:28,452 --> 00:46:30,120
ধুর শালা!
331
00:46:33,116 --> 00:46:35,200
এই নে, কুত্তার বাচ্চা!
332
00:46:38,356 --> 00:46:40,456
লাশ বানিয়ে ছাড়বো!
333
00:46:58,470 --> 00:47:00,354
জলদি খতম কর!
334
00:47:06,654 --> 00:47:07,920
ধুর ছাই!
335
00:47:12,431 --> 00:47:14,856
এর নজর ঘোরাচ্ছি।
336
00:47:17,252 --> 00:47:18,993
দেখে ফেলেছিইইইই!
337
00:51:50,344 --> 00:51:51,350
যথেষ্ট হয়েছে, থামো এবার!
338
00:51:54,752 --> 00:51:56,432
বলছি থামো!
339
00:52:02,869 --> 00:52:04,538
পাগল নাকি?
340
00:52:06,039 --> 00:52:07,499
সং-ই আমাদের একমাত্র
বেঁচে থাকার চাবি!
341
00:52:09,793 --> 00:52:11,753
ওকে মারলে মেয়ের কাছে
জীবনেও পৌঁছাতে পারবে না!
342
00:52:14,339 --> 00:52:15,549
ও হয়তো
এখনও বেঁচে আছে।
343
00:52:25,142 --> 00:52:27,269
আমরা সমাধানের অনেক কাছে।
344
00:52:29,729 --> 00:52:31,731
কান পেতে শোনো।
345
00:52:31,773 --> 00:52:33,608
তোমাদের ফুটফুটে বাচ্চার
হার্টবিট শুনতে পাবে।
346
00:52:33,650 --> 00:52:35,610
নাম ঠিক করেছ?
347
00:52:36,820 --> 00:52:40,157
"মিরাই"। মানে "ভবিষ্যৎ"।
348
00:52:43,118 --> 00:52:44,786
আমাদের মেয়ে "মিরাই"...
349
00:52:44,828 --> 00:52:46,329
একটু আসছি।
350
00:52:47,455 --> 00:52:49,416
কী হয়েছে?
351
00:52:49,457 --> 00:52:51,126
তোমার শ্বশুরের ফ্যাক্টরিতে
মারামারি লেগেছে,
352
00:52:51,168 --> 00:52:53,253
সং ফোন তুলছে না।
353
00:52:53,295 --> 00:52:56,423
মনে হয় সেই বোবাটা
মেয়েকে খুঁজতে এসেছে।
354
00:52:56,464 --> 00:52:58,800
অন্যজনের পরিচয়
জানার চেষ্টা করছি।
355
00:52:58,842 --> 00:53:01,136
গার্ডরা কীভাবে ব্যর্থ হলো,
সেটা জানতে চাইলে..
356
00:53:01,178 --> 00:53:03,138
সরাসরি তোমাকেই
জবাবদিহি করতে হবে।
357
00:53:03,180 --> 00:53:04,723
সবাই আমার ওপর
ভরসা রেখেছে।
358
00:53:04,764 --> 00:53:07,726
আমিও সেই বিশ্বাসের
মর্যাদা দিতে জানি।
359
00:53:07,767 --> 00:53:09,895
ফ্যাক্টরি খালিই ছিল।
360
00:53:09,936 --> 00:53:13,148
ক্লাবে হামলার পরেই
মালপত্র সরিয়ে ফেলেছিলাম।
361
00:53:13,190 --> 00:53:16,860
কয়েকটা মরেছে ঠিকই,
কিন্তু কিছু খোয়া যায়নি।
362
00:53:16,902 --> 00:53:19,237
আপনার বিনিয়োগ
এখনও সুরক্ষিত।
363
00:53:19,279 --> 00:53:20,655
বাড়তি লোকসান হয়ে থাকলে,
364
00:53:20,697 --> 00:53:22,073
আমার লভ্যাংশ থেকেই
কেটে নিয়েন।
365
00:53:25,118 --> 00:53:27,412
পরিবারের অনুগত হয়েই
থাকতে চাই।
366
00:53:33,710 --> 00:53:36,254
এই আহাম্মকটা একটা কাজও
ঠিকমত পারে না।
367
00:54:03,573 --> 00:54:05,200
তোরে...
368
00:54:05,242 --> 00:54:07,827
কুত্তার বাচ্চা...
369
00:54:18,129 --> 00:54:20,215
ওর জ্ঞান থাকে না।
আমি দেখছি।
370
00:54:35,230 --> 00:54:36,481
মিস্টার সং...
371
00:54:38,149 --> 00:54:40,443
কয়েক মাস ধরে
তোর ওপর নজর রাখছিলাম।
372
00:54:41,987 --> 00:54:44,239
তোর নাড়িনক্ষত্র সব জানি।
373
00:54:44,281 --> 00:54:47,534
শোন, আমার দোস্ত ওর
মেয়েকে ফেরত চায়।
374
00:54:47,575 --> 00:54:48,493
মুখ যদি না খুলিস...
375
00:54:52,080 --> 00:54:53,623
দুনিয়া জেনে যাবে
তুই আসলে কে,
376
00:54:54,708 --> 00:54:56,251
আর কীভাবে টাকা কামাস।
377
00:54:57,961 --> 00:55:00,297
জ্যান্ত ছেড়ে দিলেও...
378
00:55:01,172 --> 00:55:02,716
বেশিদিন টিকতে পারবি না।
379
00:55:04,551 --> 00:55:05,719
কে তুই?
380
00:55:05,760 --> 00:55:08,054
সাংবাদিক?
381
00:55:09,389 --> 00:55:15,478
সাংবাদিক সেজে আসা
মাগীটার কী হয়েছিল জানিস?
382
00:55:17,230 --> 00:55:20,984
তোদের মতো লোক...
ফেঁসে যায়...
383
00:55:21,026 --> 00:55:22,902
একেবারে গলা পর্যন্ত, বদ্দা।
384
00:55:24,946 --> 00:55:26,323
কী বললি তুই?
385
00:55:28,700 --> 00:55:29,951
এই সেই মেয়ে?
386
00:55:31,995 --> 00:55:33,330
বল, এটাই কি
সেই মেয়ে?
387
00:55:39,127 --> 00:55:41,546
- সত্যিটা এখনই উগড়ে দে।
- কিছু জানি না।
388
00:55:44,007 --> 00:55:47,761
- ওর ব্যাপারে কী জানিস, বল।
- জানি না।
389
00:55:47,802 --> 00:56:01,691
জানি না!
কিচ্ছু জানি না!
390
00:56:21,002 --> 00:56:24,756
"স্নেক পিট"-এর গুন্ডাদের মুখে
ওর কথা শুনেছিলাম।
391
00:56:28,051 --> 00:56:30,387
- ওখান থেকে কেউ জ্যান্ত ফেরে না।
- "স্নেক পিট" আবার কী?
392
00:56:48,210 --> 00:56:50,720
শান্ত হও, এখান থেকে
পালানো অসম্ভব ।
393
00:56:53,149 --> 00:56:54,606
চেষ্টা করে দেখতে
দোষ কী।
394
00:56:57,115 --> 00:56:58,168
সবাইকে বিপদে ফেলবে।
395
00:56:58,573 --> 00:57:01,892
ধরা পড়লে মেরে
চামড়া ছিঁড়ে ফেলবে।
396
00:57:03,511 --> 00:57:05,050
ঝুঁকি তো নিতেই হবে।
397
00:57:06,345 --> 00:57:08,207
ভেবেছো আমি
আগে চেষ্টা করিনি?
398
00:57:08,368 --> 00:57:09,583
পা-টার হাল দেখো আমার!
399
00:57:13,065 --> 00:57:14,279
পালাতে চাও না তুমি?
400
00:57:14,440 --> 00:57:16,951
কোথায় যাবো?
কোনো ঘরবাড়ি নেই।
401
00:57:20,189 --> 00:57:22,941
আমার চোখের সামনে
পুরো পরিবারকে মেরেছে।
402
00:57:32,738 --> 00:57:33,957
একবার যদি...
403
00:57:33,980 --> 00:57:36,542
এখান থেকে বেরোতে পারি,
404
00:57:36,704 --> 00:57:38,485
তোমাকেও সাথে নিয়ে যাবো।
405
00:57:39,456 --> 00:57:40,914
কোনোদিন হবে না।
406
00:58:06,983 --> 00:58:08,735
নৌকা রেডি কর!
407
00:58:08,776 --> 00:58:10,069
আধ ঘণ্টার মধ্যে আসছি!
408
00:58:19,162 --> 00:58:20,497
কোথায় চললে, মিস্টার সং?
409
00:58:25,084 --> 00:58:27,337
নৌকার কথা শুনলাম।
ঘাটে যাচ্ছো নাকি?
410
00:58:31,382 --> 00:58:33,051
সেই বোবা চীনাটাকে
কী বলেছো?
411
00:58:47,732 --> 00:58:49,400
ওই তো ট্রাকটা।
412
00:59:16,135 --> 00:59:17,512
অন্য কোনো পথ
খুঁজতে হবে।
413
00:59:36,559 --> 00:59:37,639
দাঁড়াও!
414
00:59:41,619 --> 00:59:44,539
বাচ্চাদের কি এখনই সরাবো?
415
00:59:46,666 --> 00:59:49,294
ওরা তোমাকেই খুঁজছে, পাকনি।
416
00:59:49,335 --> 00:59:51,796
এসো, নিচে নেমে এসো।
417
00:59:55,925 --> 00:59:58,303
জলদি! জলদি এসো!
418
01:00:03,433 --> 01:00:04,601
পালাও!
419
01:00:04,431 --> 01:00:06,678
অনেক লোক একসাথে,
পালাতে পারবো না।
420
01:00:06,991 --> 01:00:07,740
কী করলে এটা?
421
01:00:08,114 --> 01:00:08,925
আমার পিছু নাও!
422
01:00:21,284 --> 01:00:22,869
হ্যালো সবাইকে।
423
01:00:22,910 --> 01:00:24,996
আমি নাভিন।
424
01:00:25,038 --> 01:00:27,081
গত কয়েক মাস ধরে মাতিয়ার
আইডি থেকে পোস্ট করছিলাম।
425
01:00:55,276 --> 01:00:58,363
আমি নাভিন।
426
01:00:58,404 --> 01:01:01,532
গত কয়েক মাস ধরে মাতিয়ার
আইডি থেকে পোস্ট করছিলাম।
427
01:01:01,574 --> 01:01:05,453
"স্নেক পিট" নামের
আস্তানা থেকে লাইভে এসেছি।
428
01:01:05,495 --> 01:01:09,540
মাতিয়া জানতে পেরেছিল,
এখানে বাচ্চাদের বন্দি রাখা হয়।
429
01:01:09,582 --> 01:01:11,459
হয়তো ওকেও এখানেই
আটকে রেখেছে।
430
01:01:11,501 --> 01:01:14,212
কেউ যদি এই লাইভ
দেখে থাকেন,
431
01:01:14,253 --> 01:01:15,922
দয়া করে শেয়ার করুন।
432
01:01:15,963 --> 01:01:17,715
অপরাধীদের মুখোশ খুলতে হলে
433
01:01:17,757 --> 01:01:19,634
মানুষদের রাস্তায় নামতেই হবে।
434
01:01:19,676 --> 01:01:23,596
সার্জেন্ট! সার্জেন্ট!
দেখুন এটা!
435
01:01:29,185 --> 01:01:30,603
ওহ মাই গড!
436
01:02:07,060 --> 01:02:08,143
বাবা!
437
01:02:11,060 --> 01:02:12,476
মাফ করে দাও!
438
01:02:29,370 --> 01:02:31,122
জলদি কেটে পড়তে হবে!
439
01:02:31,164 --> 01:02:32,165
ওরা এখানেই আসছে!
440
01:02:32,206 --> 01:02:33,207
জলদি আসো!
441
01:02:37,738 --> 01:02:39,389
বাকি বাচ্চাদের ফেলে
যেতে পারবো না।
442
01:02:41,618 --> 01:02:43,435
এখনও অনেক বাচ্চা...
443
01:02:44,426 --> 01:02:46,242
ভেতরে বন্দী আছে।
444
01:02:46,738 --> 01:02:49,628
নয়তো আমার জন্য
ওদের ধরবে।
445
01:02:55,836 --> 01:02:58,412
রেনি, তুমি বুদ্ধিমান মেয়ে।
446
01:02:59,040 --> 01:03:00,328
বলো, ওরা কোথায়?
447
01:03:01,186 --> 01:03:02,672
দোতলার একটা ঘরে
আটকে রেখেছে।
448
01:03:03,746 --> 01:03:05,976
ওদের বাঁচাবো,
কথা দিলাম।
449
01:03:06,635 --> 01:03:08,865
তুমি এবার বাড়ি
ফিরে যাও, কেমন?
450
01:03:12,580 --> 01:03:13,790
আমি এখানে থাকছি।
451
01:03:14,957 --> 01:03:16,292
তোমার কাজ শেষ।
আমারটা এখনও বাকি।
452
01:03:18,586 --> 01:03:20,046
ওকে নিয়ে যাও।
453
01:03:22,548 --> 01:03:23,841
চলে যাও!
454
01:03:25,293 --> 01:03:28,626
ওরা স্নেক পিটে ঢুকেছে!
সবাই জলদি আয়!
455
01:03:42,902 --> 01:03:44,153
কোথায় ওরা?
456
01:03:44,195 --> 01:03:45,154
এখানে!
457
01:03:46,781 --> 01:03:47,824
এই দিকে!
458
01:03:48,449 --> 01:03:49,575
এই দিকে!
459
01:03:59,418 --> 01:04:00,419
ইয়াদং!
460
01:04:04,423 --> 01:04:05,424
এখানে কী করছো?
461
01:04:06,300 --> 01:04:07,885
পিছু হটো।
462
01:04:07,927 --> 01:04:10,263
বন্দি বাচ্চাদের ভিডিও পেয়েছি।
463
01:04:10,304 --> 01:04:11,430
নিজের চোখে দেখেছি।
464
01:04:11,472 --> 01:04:13,724
বাল দেখছো!
465
01:04:13,766 --> 01:04:15,101
ওসব পাগলামি
মাথা থেকে তাড়াও,
466
01:04:15,142 --> 01:04:16,435
- রাস্তা ফাঁকা করো!
- থামো সবাই!
467
01:04:23,526 --> 01:04:24,652
সবাই সরে যাও!
468
01:04:27,280 --> 01:04:28,114
সরে দাঁড়াও।
469
01:04:31,325 --> 01:04:33,494
ক্যাপ্টেন, একটু তো
দায়িত্বশীল হোন!
470
01:05:12,426 --> 01:05:13,593
ওরা উপরে!
471
01:05:20,166 --> 01:05:21,292
কেউ আলাদা হবে না।
এখনই বের হবো।
472
01:05:26,964 --> 01:05:28,132
জলদি!
473
01:05:29,717 --> 01:05:31,135
এই দিকে। যাও
এদিকে এসো।
474
01:06:05,275 --> 01:06:07,202
আংকেল, আমরাও
চলে এসেছি।
475
01:06:55,030 --> 01:06:57,956
উপরে অনেকে আছে,
আমার সাথে আসো।
476
01:07:08,481 --> 01:07:10,181
দাঁড়াও রেনি।
477
01:07:11,527 --> 01:07:14,530
চলো চলো,
জলদি পালাও।
478
01:07:14,572 --> 01:07:15,865
জলদি, জলদি।
479
01:07:15,906 --> 01:07:16,991
- সাবধানে পা ফেলো।
- জলদি!
480
01:07:17,033 --> 01:07:18,868
- দলছুট হয়ো না।
- তাড়াতাড়ি করো!
481
01:07:18,899 --> 01:07:21,185
পালিয়ে গিয়েও
ফিরে এলে কেন?
482
01:07:21,951 --> 01:07:23,377
বন্ধুদের ফেলে যাবো না।
483
01:07:24,779 --> 01:07:25,859
তোমার হয়তো পরিবার নেই।
484
01:07:25,892 --> 01:07:27,412
কিন্তু আমরা তো বন্ধু।
485
01:07:27,835 --> 01:07:28,878
চলো এবার।
486
01:07:29,977 --> 01:07:31,277
আস্ত একটা বোকা!
487
01:07:31,302 --> 01:07:32,931
সবগুলো হাঁদারাম!
488
01:08:21,624 --> 01:08:23,178
কী করবো এখন?
489
01:08:23,276 --> 01:08:24,517
কীভাবে নামবো?
490
01:08:24,627 --> 01:08:26,494
আমরা অনেক উঁচুতে।
491
01:08:28,729 --> 01:08:29,688
চলো।
492
01:08:30,856 --> 01:08:32,274
এটা দিয়ে নামবো।
493
01:08:32,316 --> 01:08:34,026
আসো।
494
01:08:35,877 --> 01:08:36,970
শক্ত করে ধরো।
495
01:08:39,938 --> 01:08:41,404
সবাই শক্ত করে ধরো।
496
01:08:59,847 --> 01:09:00,847
বেঁধেছি।
497
01:09:18,195 --> 01:09:19,155
আস্তে আস্তে।
498
01:09:22,769 --> 01:09:23,836
ওদের সাহায্য লাগবে।
499
01:09:23,864 --> 01:09:25,283
বাচ্চাদের বাঁচাও।
500
01:09:25,308 --> 01:09:27,942
আগে বাচ্চাদের খেয়াল রাখো।
501
01:09:34,962 --> 01:09:35,963
পরের জন আসো।
502
01:09:39,289 --> 01:09:40,622
তাড়াতাড়ি করো।
503
01:10:03,717 --> 01:10:06,137
হাত গুটিয়ে বসে আছিস?
অপদার্থের দল!
504
01:10:06,162 --> 01:10:08,732
কাপুরুষ কোথাকার,
বাঁচা ওদের!
505
01:10:08,757 --> 01:10:10,767
সবগুলা ছোটলোকের বাচ্চা।
506
01:10:12,374 --> 01:10:14,877
ফার্স্ট আর সেকেন্ড টিম,
আমার সাথে এসো।
507
01:10:14,919 --> 01:10:17,171
আমার অনুমতি ছাড়া
এক চুলও নড়বে না।
508
01:10:17,213 --> 01:10:18,547
চোখের সামনের সত্যিটা
কীভাবে অস্বীকার করবেন?
509
01:10:20,299 --> 01:10:21,425
ওকে নিয়ে যাও।
510
01:10:30,726 --> 01:10:32,603
সাশা, তোমাকে
অর্ডার করছি।
511
01:10:32,645 --> 01:10:33,896
শুনেছি।
512
01:10:39,610 --> 01:10:40,694
সার্জেন্ট।
513
01:10:44,900 --> 01:10:46,235
ইয়াদং!
514
01:10:54,124 --> 01:10:55,459
বেরোনোর পথে পাহারা দাও।
515
01:10:55,501 --> 01:10:57,753
পিছু নাও,
এদিকে, চলো।
516
01:11:29,547 --> 01:11:31,647
আসো, এবার তোমার পালা।
517
01:11:34,208 --> 01:11:35,121
জলদি নেমে পড়ো।
518
01:11:35,594 --> 01:11:36,834
আমায় বাঁচিয়েছো।
519
01:11:36,859 --> 01:11:38,458
তোমার কাছে
আজীবনের জন্য ঋণী থাকবো।
520
01:11:40,383 --> 01:11:43,641
বাইরে দেখা হবে,
জলদি করো।
521
01:12:46,628 --> 01:12:48,708
রেনি, ঠিক আছো?
522
01:12:48,810 --> 01:12:50,056
হ্যাঁ।
523
01:13:02,868 --> 01:13:04,035
লেগে যাবে।
524
01:13:20,020 --> 01:13:21,230
কেউ নড়বে না!
525
01:13:23,190 --> 01:13:25,234
এক্ষুনি হাতিয়ার ফেলে দাও।
526
01:13:43,085 --> 01:13:44,670
নিজের পাপের ফল পেলি,
কুত্তার বাচ্চা।
527
01:13:44,711 --> 01:13:46,463
এই আবর্জনাটাকে
পথ থেকে সরাও।
528
01:13:48,799 --> 01:13:51,301
অফিসার।
529
01:13:51,343 --> 01:13:53,262
এই মহিলাকে কি
ভেতরে পেয়েছেন?
530
01:13:55,714 --> 01:13:57,766
এই সেই সাংবাদিক, যার জন্য
আজ এ পর্যন্ত আসা।
531
01:14:05,809 --> 01:14:10,237
এক ভবন থেকে পাচারের শিকার
ডজন ডজন শিশু উদ্ধারে
532
01:14:10,279 --> 01:14:14,032
পুলিশি অভিযানের সময় আজ
ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল,
533
01:14:14,074 --> 01:14:17,244
ভবনটির মালিক বিশিষ্ট
ব্যবসায়ী খুন-তাই-লো।
534
01:14:17,286 --> 01:14:21,623
উক্ত প্রতিষ্ঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে
পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে,
535
01:14:21,665 --> 01:14:23,917
কীভাবে ভবনটি...
536
01:14:26,420 --> 01:14:27,463
হ্যাঁ?
537
01:14:30,966 --> 01:14:31,717
এক্ষুনি আসছি।
538
01:14:50,235 --> 01:14:51,612
তোমাকে বাবা খুঁজছে।
539
01:14:51,653 --> 01:14:54,531
সব পার্টনাররা হাজির,
কী হচ্ছে এসব?
540
01:14:54,573 --> 01:14:56,200
সব ঠিক আছে।
541
01:14:56,241 --> 01:14:57,493
রুমে এসে দেখা করব।
542
01:15:15,594 --> 01:15:16,678
ডেকেছিলেন, স্যার?
543
01:15:19,284 --> 01:15:22,184
ক্যাপ্টেন তোমায়
গ্রেফতার করতে এসেছে।
544
01:15:22,226 --> 01:15:23,852
মান ইজ্জতটুকু তো
বাঁচাতে হবে।
545
01:15:23,894 --> 01:15:25,521
এক বাবার আকুতি
অন্য বাবার কাছে...
546
01:15:26,355 --> 01:15:27,731
তোমায় দেখে ঘেন্না হচ্ছে।
547
01:15:27,773 --> 01:15:31,443
অস্ত্র বা ড্রাগসের কারবার
হলেও মানা যেত।
548
01:15:31,485 --> 01:15:32,528
কিন্তু নিষ্পাপ শিশু?
549
01:15:35,405 --> 01:15:39,284
টাকার বস্তা এনে দিলে
আপন, কিন্তু বিপদ এলেই
550
01:15:40,077 --> 01:15:42,287
ঘেন্না লাগে?
551
01:15:42,327 --> 01:15:47,292
বস, আগেই বলেছিলাম
এই ছোকড়া আপদ।
552
01:15:47,334 --> 01:15:50,671
এখন আমাদেরই তোমার করা
ময়লা সাফ করতে হচ্ছে।
553
01:16:09,189 --> 01:16:11,441
পাগল হয়েছো নাকি?
554
01:16:14,611 --> 01:16:16,196
হাত ছাড়ো, আমি পুলিশ!
555
01:16:32,337 --> 01:16:33,589
নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম।
556
01:16:34,590 --> 01:16:35,632
নিজের মেয়েকে
তোমার হাতে সঁপেছিলাম।
557
01:17:19,593 --> 01:17:20,636
কেন?
558
01:17:22,095 --> 01:17:24,181
কেন এমন করলে?
559
01:18:20,112 --> 01:18:21,530
কফি নাও, সার্জেন্ট।
560
01:18:21,571 --> 01:18:22,698
ধন্যবাদ।
561
01:18:23,782 --> 01:18:25,742
মিস্টার ওয়াং,
এটা আপনার জবানবন্দি।
562
01:18:27,411 --> 01:18:30,455
সব ঠিক থাকলে
নিচে সই করে দিন।
563
01:18:33,542 --> 01:18:37,170
আত্মরক্ষার খাতিরে লড়েছেন,
এটা বলে সাক্ষ্য দিতে পারবো।
564
01:18:37,212 --> 01:18:40,549
কিন্তু জামিনদার ছাড়া আপনাকে
ছেড়ে দেওয়া নিয়মের বাইরে,
565
01:18:40,590 --> 01:18:42,300
কাল সকালের আগে
তা সম্ভব না।
566
01:18:42,342 --> 01:18:44,469
আশা করি পরিস্থিতি
বুঝতে পারছেন।
567
01:18:44,511 --> 01:18:46,204
মেয়ের দায়িত্ব
আমাদের ওপর ছেড়ে দিন।
568
01:18:51,351 --> 01:18:52,728
বাবা-মা নেই তোমার?
569
01:18:56,314 --> 01:18:57,767
আপনি আসলে কে?
570
01:19:02,756 --> 01:19:06,030
("একজন বাবা।")
571
01:19:31,975 --> 01:19:32,976
বাবা...
572
01:20:09,554 --> 01:20:10,639
শোনো...
573
01:20:12,015 --> 01:20:13,558
আজ অনেক নিষ্পাপ
প্রাণ বেঁচে গেল।
574
01:20:16,019 --> 01:20:17,979
ফিরে এসেছো বলেই
সব সম্ভব হয়েছে।
575
01:20:19,272 --> 01:20:20,398
ধন্যবাদ।
576
01:20:22,359 --> 01:20:25,278
নিখোঁজ হওয়ার রাতে
ও ফোন করেছিল।
577
01:20:25,320 --> 01:20:27,364
ঝগড়া করে ও
বাড়ি থেকে বেরিয়ে যায়।
578
01:20:27,405 --> 01:20:30,283
এই নরক ছেড়ে চিরতরে
চলে যেতে চেয়েছিলাম।
579
01:20:30,325 --> 01:20:32,953
নিরাপদ আশ্রয়ে গিয়ে
সংসার গড়তে চেয়েছিলাম।
580
01:20:34,287 --> 01:20:36,832
মূলত, স্বার্থপরের মতো
বাঁচতে চেয়েছিলাম।
581
01:20:36,860 --> 01:20:41,670
অথচ ও হারিয়ে যাওয়া
শিশুদের উদ্ধারে মগ্ন ছিল।
582
01:20:41,711 --> 01:20:45,423
চলে যাওয়ার পরই ওর
মহত্ত্ব বুঝতে পারলাম।
583
01:20:45,465 --> 01:20:47,384
যদি কোনোদিন
ওর দেখা পাই...
584
01:20:51,012 --> 01:20:52,430
আশা করি ও আমায়
মাফ করে দেবে।
585
01:21:06,820 --> 01:21:07,904
আজ কাজের কাজ করেছো।
586
01:21:09,155 --> 01:21:10,448
প্রমোশন পাবো তো?
587
01:21:26,506 --> 01:21:27,507
বস।
588
01:21:28,341 --> 01:21:29,426
মাত্র পাঁচ মিনিট
সময় দিন।
589
01:22:05,128 --> 01:22:09,132
বাঁচা গেল, মেরামতের
কাজ শেষ হলেই শান্তি।
590
01:22:11,301 --> 01:22:13,053
মেইন সুইচ বক্সটা
একটু দেখে আসি।
591
01:23:35,802 --> 01:23:37,012
টু শব্দ কোরো না।
592
01:23:39,180 --> 01:23:40,342
বাবা...
593
01:23:40,765 --> 01:23:42,267
ওনাকে দেখে আসছি।
594
01:23:42,308 --> 01:23:45,583
আপাতত তোমরা চুপচাপ
এখানেই থাকো, কেমন?
595
01:23:54,904 --> 01:23:56,239
চাবিটা দাও।
596
01:23:56,281 --> 01:23:57,157
ওটা নেওয়ার চেষ্টা করো।
597
01:24:06,416 --> 01:24:07,250
শক্ত করে ধরো।
598
01:24:11,212 --> 01:24:12,380
ধাক্কা দিতে থাকো।
599
01:24:28,396 --> 01:24:29,397
থামো!
600
01:24:32,525 --> 01:24:33,443
বলেছি থামো!
601
01:24:35,967 --> 01:24:37,405
হাতিয়ার নিচে নামাও।
602
01:25:47,152 --> 01:25:49,102
তুই-ই তাহলে
সেই বোবা চীনা।
603
01:25:49,769 --> 01:25:50,979
শেষমেশ দেখা মিলল।
604
01:25:52,990 --> 01:25:54,797
জানিস, আমি
বাবা হতে চলেছিলাম?
605
01:25:55,814 --> 01:25:57,610
কিন্তু সেই সুখ
তোরা কেড়ে নিলি!
606
01:26:49,035 --> 01:26:50,342
এবার চলো।
607
01:26:57,554 --> 01:26:58,707
জলদি।
608
01:30:25,628 --> 01:30:27,422
তুই আমার বাবাকে
খুন করেছিস!
609
01:32:01,390 --> 01:32:02,683
তোর বাবা?
610
01:32:03,267 --> 01:32:04,894
বলদ নাকি?
611
01:32:04,936 --> 01:32:08,523
ওই সস্তা জোকারটাকেই
তোর আসল বাপ ভেবেছিস?
612
01:32:13,110 --> 01:32:15,279
তুই ওর রক্ত নোস।
613
01:32:15,321 --> 01:32:16,239
সত্যটা মেনে নে।
614
01:32:16,280 --> 01:32:17,573
না! বাবা বলেছিল...
615
01:32:42,181 --> 01:32:43,558
তুই একটা আস্ত শয়তান।
616
01:35:59,545 --> 01:36:01,797
এই আংটিটা ওই...
617
01:36:03,507 --> 01:36:04,884
সাংবাদিক মেয়েটাকে দিয়েছিলি?
618
01:36:06,343 --> 01:36:08,095
কী চমৎকার ছিল
ওর চোখজোড়া...
619
01:36:08,971 --> 01:36:12,183
ধুঁকে ধুঁকে মরেছে মেয়েটা।
620
01:36:15,853 --> 01:36:16,771
আংটিটা ফেরত চাই?
621
01:36:18,063 --> 01:36:18,939
তাহলে কুড়িয়ে নে।
622
01:36:21,317 --> 01:36:23,778
আয়, নিয়ে যা।
623
01:38:45,085 --> 01:38:46,128
ব্রো...
624
01:38:47,338 --> 01:38:48,797
অবশেষে...
625
01:38:51,216 --> 01:38:52,092
পেয়ে গেছি।
626
01:38:52,676 --> 01:38:53,677
পেয়েছি...
627
01:40:05,249 --> 01:40:07,918
এবার নিজের চোখের সামনে
মেয়ের মরণ দেখার স্বাদ বুঝবি।
628
01:40:07,960 --> 01:40:09,211
তীব্র যন্ত্রণায় পুড়বি...
629
01:40:16,108 --> 01:40:17,775
রেনি, ঠিক আছো?
630
01:40:28,063 --> 01:40:29,440
এটাই তোর কপাল।
631
01:40:35,404 --> 01:40:36,488
মেনে নে।
632
01:42:42,475 --> 01:42:43,762
বাবা।
633
01:42:50,407 --> 01:42:52,894
আর না, এবার
লড়াই বন্ধ করো।
634
01:43:28,774 --> 01:43:29,554
বাবা।
635
01:43:29,579 --> 01:43:31,120
বাবা, চোখ খোলো।
636
01:43:33,126 --> 01:43:36,070
একসাথে কুংফু শিখবো,
কথা বলো।
637
01:43:36,410 --> 01:43:37,817
আমাদের ছেড়ে যেও না।
638
01:43:38,702 --> 01:43:40,575
বাবা,
এভাবে যেও না।
639
01:43:40,600 --> 01:43:41,635
আমার কথা শোনো।
640
01:44:20,254 --> 01:44:21,255
মিরাই...
641
01:44:24,174 --> 01:44:25,592
আমায় বাড়ি ফিরতে হবে।
642
01:44:29,846 --> 01:44:31,723
বউ আর মেয়ের কাছে
ফিরতে হবে।
643
01:44:42,887 --> 01:44:44,430
বিদায়।
644
01:44:57,624 --> 01:44:59,126
মিরাই...
645
01:45:08,092 --> 01:45:09,265
বাবা।
646
01:45:09,578 --> 01:45:11,285
- আংকেল।
- বাবা।
647
01:45:16,123 --> 01:45:17,296
বাবা।
648
01:45:54,488 --> 01:45:57,835
"নাভিন আর মাতিয়ার
স্মৃতির স্মরণে।"
649
01:46:05,734 --> 01:46:08,945
পুরো পাচারকারী চক্রটাই
গুঁড়িয়ে দিলাম।
650
01:46:08,987 --> 01:46:10,947
অথচ তোমার নামটাই
জানা হলো না।
651
01:46:10,989 --> 01:46:13,533
হে রহস্যময় বন্ধু।
652
01:46:32,124 --> 01:46:33,417
["ওয়াং"]
653
01:46:37,715 --> 01:46:39,128
["উই"]
654
01:47:01,796 --> 01:47:04,549
নিজের নাম পাল্টানোর
সাহস থাকলে,
655
01:47:04,584 --> 01:47:05,836
এই দুনিয়াকেও
বদলে দেওয়া যায়।
656
01:47:06,837 --> 01:47:08,046
ওয়াং উই।
657
01:47:22,630 --> 01:47:24,789
("তোমাকে সুন্দর লাগছে।")
658
01:47:31,123 --> 01:47:31,930
বাবা।
659
01:47:33,840 --> 01:47:35,614
আজ দাদুর গল্পটা শোনাবে?
660
01:47:52,510 --> 01:47:55,043
["যখন তোমার মায়ের সাথে
প্রথম দেখা হয়..."]